জাতীয়

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাজী জুনাব আলী (৬৫) নামক এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (০৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ব্রাহ্মণবাজার মিশন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদেরকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থাও আশঙ্কাজনক।

 

মৃত হাজী জুনাব আলীর বাড়ি বড়লেখা উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাংলা নিউজ