সিল্কসিটিনিউজ ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা অভিমুখে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। আজ বুধবার সকাল সোয়া ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই প্রচারণার যাত্রা শুরু হয়।
এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, চান্দিনা উপজেলায় দুপুর ১২টায় ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী স্টেডিয়ামে দুপুর ২টায় জনসভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিবের গাড়িবহরে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, মো. সালাহ্উদ্দিন ভুইয়া শিশির প্রমুখ।
আরো জানা গেছে, এসব জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যাওয়ার কথা রয়েছে।










