সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

কিস ডে মিস নয়, জানুন কোন রাশির চুমু কোন কথা কয়

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
কিস ডে মিস নয়, জানুন কোন রাশির চুমু কোন কথা কয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুমু্র ইচ্ছে ও চাহিদা রাশি থেকে রাশিতে আলাদা হয়ে যায় বলে বিশ্বাস। জেনে নিন সেই সনাতন বিশ্বাস মতে রাশির চুম্বন-ইচ্ছের কাহন।

আজ চুমুর দিন। কিস ডে। নিন্দুকরা যাই বলুন, দিনটি সেলিব্রেট করতে কিন্তু আপত্তি নেই প্রেমবিলাসী যুগলদের। ভালবাসার প্রকাশ চুম্বনে যতটা তীক্ষ্ণ, ততটা আর কীসে, তা নিয়ে তর্ক থাকুক। তবু স্নেহের চুম্বনের মতো প্রেমের স্পর্শের দৃঢ়তা বোঝাতে সত্যিই চুমুর জুড়ি নেই। আর সেই চুমু্র ইচ্ছে ও চাহিদা রাশি থেকে রাশিতে আলাদা হয়ে যায় বলে বিশ্বাস। জেনে নিন সেই সনাতন বিশ্বাস মতে রাশির চুম্বন-ইচ্ছের কাহন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেষ রাশির জাতিক-জাতিকারা সাধারণত জোরে চুম্বন করতে পছন্দ করেন না। তবে বৃষ্টির মধ্যে হাত ধরে মনের মানুষকে চুম্বন করতে এরা পিছপা হন না। ভাবুন কী রোম্যান্টিক!

বৃষ রাশির জাতক-জাতিকারা সাধারণত আবেগময় চুম্বন বেশি পছন্দ করেন। যে মানুষকে বিশ্বাস করেন, তাঁকেই চুম্বন করতে চান বৃষ রাশির জাতিকারা।

তুমুল যৌনগন্ধী চুম্বনই বেশি পছন্দ করেন মিথুন রাশির জাতক-জাতিকারা। আস্তে ও মসৃণ ভাবে চুম্বনও পছন্দ করন এঁরা।

কর্কট রাশির জাতক-জাতিকারা খুবই আবেগপ্রবণ। তাঁদের চুম্বনেও সেই অনুভূতি ফুটে ওঠে।

সিংহ রাশির জাতক-জাতিকারা হাসিখুশি থাকতেই বেশি পছন্দ করেন। মনের মানুষের হাত ধরে রোমান্টিক চুম্বনই এঁদের বেশি পছন্দের।

শরীরী ভাষা দেখেই সাধারণত নিজের পছন্দের মানুষকে পছন্দ করেন তিনি। তাঁকে চুম্বনে ভরিয়ে দিতে চান কন্যা রাশির জাতক-জাতিকারা।

তুলা রাশির জাতক-জাতিকারা রোমান্সপ্রিয় হন। সিনেমা দেখার ফাঁকে মনের মানুষের হাত ধরে তাঁকে চুমু খেতে খুবই পছন্দ করেন তাঁরা।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের চুম্বন নিয়ে কোনও মাথাব্যথা নেই। ফলে আলাদা কোনও অনুভূতির ছোঁয়াচ এঁদের চুম্বনে মেলে না।

ধনু রাশির জাতক-জাতিকারা রোমান্টিক ও আবেগপ্রবণ হয়। চুম্বনের মধ্যেও সেটা ফুটে ওঠে।

মনের মানুষকে চুম্বনের মাধ্যমে খুশি রাখতে যথাসাধ্য চেষ্টা করেন মকর রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ রাশির জাতক-জাতিকারা আরামপ্রিয় ও স্বল্পমেয়াদী চুম্বন করতেই বেশি পছন্দ করেন।

সাধারণত চুম্বনের জন্য জোরাজুরি করা পছন্দ করেন না মীন রাশির জাতক জাতিকারা। তবে চুম্বন করলে রোমান্টিক মুডে কিস্ করাটাই এদের বেশি পছন্দের।