ছবিঘর

কিশোরের এক গানে তিন ভূমিকায় বিশ্বজিৎ

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিেক এবার গানের তিন শাখায় দেখা যাবে। ‘জটিল মানুষ’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুর করেছেন তিনি। পাশাপাশি ভিডিও নির্মাণের কনসেপ্টও দিয়েছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস।

২৩ অক্টোবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘জটিল মানুষ’। কিশোর বলেন, ‘গানটি আমার জন্য বিশেষ। এই গানের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব কুমার বিশ্বজিৎ দাদার। গান লেখা, সুর করা, অডিও ও ভিডিওর নেপথ্যে সর্বক্ষণ ছিলেন তিনি।

তাঁর মতো জনপ্রিয় শিল্পীর এই গান আমার জন্য আশীর্বাদস্বরূপ।’