সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

কিশোরীদের গোসলের দৃশ্য ইন্টারনেটে প্রকাশ, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
কিশোরীদের গোসলের দৃশ্য ইন্টারনেটে প্রকাশ, গ্রেপ্তার ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠার খাটিয়াল পাড়া গ্রামের ছয় তরুণীর পুকুরে গোসল করার দৃশ্য ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় উজিরপুর থানা পুলিশ শুক্রবার তসলিম ফকির (২৬), আকবর ফকির (৪৫) ও জসিম ফকিরকে (২৮) গ্রেপ্তার করেছে। এক তরুণীর ভাই বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, তিন বোন ও তাদের চাচাত ভাইয়ের দুই মেয়ে নিজ বাড়ির পুকুরে গোসল করছিল। এ সময় বরাকোঠা এলাকার শাজাহান ফকিরের ছেলে তসলিম ফকির মোবাইল ফোনে তা ধারণ করেন। পরে তা শেরে বাংলা বাজারে তসলিম ফকিরের কম্পিউটারের দোকান থেকে বিভিন্ন মোবাইল ফোনে টাকার বিনিময়ে সরবরাহ করা হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার জানিয়েছেন, স্কুল ছাত্রীদের গোসলের দৃশ্য ধারণ করে প্রতারকচক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। ওই চক্রকে গ্রেপ্তার ও মেমোরিকার্ড উদ্ধার করা হয়েছে।

সূত্র: রাইজিংবিডি