ছবিঘর

কিডনি বিক্রি করে হলেও পরকীয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে লড়বেন অভিনেত্রী!

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। গতবছর স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে তার দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে এসেছিল। এমনকী কয়েকদিন আগে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরেছিলেন তিনি।

যেই নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্বামী, তার নামও প্রকাশ্যে এনেছেন। এরপরই অভিনেত্রীকে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হয়েছে। মানহানি মামলা করা হয়েছে রিয়া গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে রিয়াও উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রিয়ার কথায়, গত তিন বছর ধরে অনেক যন্ত্রণা সহ্য করেও দুই সন্তানের জন্য স্বামীর সঙ্গে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে হাতেনাতে সবকিছু ধরে ফেলার পর আর চুপ থাকেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমস্ত ঘটনা প্রকাশ্য এনেছিলেন তিনি। এরপরই রিয়ার বিরুদ্ধে করা হয় মানহানি মামলা, শুধু তাই নয় ফেষবুকে লাইভে এসে রিয়া জানিয়েছেন, তার বাড়িতে মা-বাবাকে হুমকি দিয়ে এসেছেন স্বামী, তাকে চোর অপবাদ দিয়েছেন। এমনকী যে মহিলাকে নিয়ে মুখ খুলেছিলেন রিয়া, সে-ই তার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন।

অভিনেত্রীর দাবি, সেই মহিলাও বিবাহিত, যার সব প্রমাণ তার কাছে আছে। শুধু দাবি নয়, সোমবার লাইভে এসে সেই মহিলার স্বামীর সঙ্গে তার কথোপকথন সবটাই সকলকে শুনিয়েছেন রিয়া।