সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কাল দেশে ফিরছেন এরশাদ

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
কাল দেশে ফিরছেন এরশাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামীকাল সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত চেকআপ ও চিকিৎসা শেষে এরশাদ দেশে ফিরবেন ৪ ফেব্রুয়ারি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

এতে আরো বলা হয়, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে এখন হাসপাতালের বাইরে আছেন। তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো।

উল্লেখ্য, নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর যান এরশাদ।