সিল্কসিটিনিউজ ডেস্ক:
জনগণের সহানুভূতি পাবার উদ্দেশ্যে মিথ্যাচার করা বিএনপির নতুন কর্মকান্ড নয়। তাই, খালেদার কারাবাস যাপন নিয়ে মিথ্যাচার করে জনমনে সরকারের বিরুদ্ধে অসোন্তষ সৃষ্টি করার পায়তারা করছে বিএনপি। কিন্তু সত্য হচ্ছে খালেদার কারাবাসে সব রকম সুযোগ সুবিধা দিতে কোনো কার্পণ্য করছেনা সরকার।
গত ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ড হবার পর থেকে খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় জেলখানার ডে কেয়ারে রাখা হয়েছে।

তাকে কারাগারে যে সব সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কোন কারাবন্দী এমন সুযোগ সুবিধা পাননি এবং কেউ ডিভিশন পেলেও তিনি তার পছন্দের গৃহপরিচারিকা যিনি আসামি নন তাকে রাখার সুযোগ পান না, কিন্তু তিনি তার পছন্দনীয় গৃহপরিচারিকাকে সাথে রাখার সুযোগ পেয়েছেন। ডিভিশন পাওয়ার আগেই তাকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, পাশে বসার কক্ষ, পাশের রুমে গ্যাসের চুলায় রান্নার ব্যবস্থা রাখা হয়েছে, এমনকি তিনি যেন সব ধরনের বিনোদন থেকে বঞ্চিত না হন সেজন্য টেলিভিশনে ডিশ সংযোগও দেয়া হয়। এছাড়া দেশ-বিদেশের খবর জানতে খালেদা জিয়া ইত্তেফাক, জনকণ্ঠ এবং অবজারভার পত্রিকা পান।
খালেদা জিয়ার এই কারাবাসের সময় তার চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা একজন ডাক্তার থাকবেন। এমনকি বেগম জিয়ার খাওয়ার আগে খাবার টেস্ট করবেন ডাক্তার।
তার দেখভালের জন্য একজন ডেপুটি জেলার নিয়োগ করা হয় এবং নিরাপত্তার জন্য ২৫ জন কারারক্ষী মোতায়েন করা হয়েছে, যাদেরকে সর্বক্ষণ জেলের ভেতরেই থাকতে হবে।
কিন্তু এতো সুযোগ সুবিধা পাওয়ার পরও বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অপপ্রচারের প্রচেষ্টা চালানো হচ্ছে। মিথ্যাচার করে জনগণকে সরকারের বিরুদ্ধে নেবার চেষ্টা করলেও সচেতন জনগণকে পথভ্রষ্ট করতে বরাবরই ব্যর্থ হচ্ছে বিএনপি।










