সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

কাবুলে বোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৪

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
কাবুলে বোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১০ আফগান পুলিশ কর্মকর্তাসহ ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন

।

সোমবার (১০ অক্টোবর) কাবুলের দক্ষিণাঞ্চলের হেলম্যান্ড প্রদেশের লস্কর গা শহরে এই ঘটনা ঘটে বলে মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদমধ্যমগুলো জানায়।

 

দেশটির জঙ্গি গোষ্ঠী তালেবান পুলিশের চেকপোস্ট লক্ষ্য এ হামলা চালিয়েছে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা হাজি মারজান।

 

তিনি বলেন, ওই হামলায় তার ভাইসহ কমপক্ষে ১০ পুলিশ কর্মকর্তা এবং চার বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

তবে বোমা বিস্ফোরণে পর সেখানে কতজন মানুষ আহত হয়েছেন তা সুনির্দিষ্ট বলতে পারেননি মারজান।

সূত্র: বাংলা নিউজ