
সরদার মাহমুদ হাসান রুবেল:
আমি সত্য বলে জ্ঞান করি ক্ষমতাশীল দলের নেতারা যখন তাদের ত্যাগী কর্মীদের প্রাপ্য সম্মান দেয় না। তখন তারা নিজেরাই অস্তিত্ব সংকটে ভুগতে থাকে। আর রাষ্ট্রপ্রাপ্ত ক্ষমতাবানরা তাদের মূল্যায়ন করে না। তখন থেকে- ‘ভুল’ হয়ে যায় ‘সঠিক’। আর ‘সঠিক’ হয়ে যায় ভুল। যখন কর্মীরা মুখ বুঝে সব সহ্য করে- অধিকার আদায় করে না। ঠিক তখনই ষড়যন্ত্রকারীদের বিজয় অর্জিত হয়।
আমি বিশ্বাস করি যারা ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকে রাবিতে ছাত্রলীগ শুরু করে। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশ প্রতিষ্ঠার জন্যই জীবনের সবচেয়ে সোনালি সময় ছাত্র জীবনকে উৎসর্গ করে। পত্রিকায় আসা চাকরিতে ‘ছাত্রলীগ কোটা’ খবর তাদের জন্য সত্যিই অস্বস্তিকর বিষয়। আমাদের ভেবে দেখার সময় এসেছে- কাদের জন্য ছাত্রলীগ নামটি সামনে আসলো?

দেশরত্ন শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় রাবি ক্যাম্পাসে বিগত ১২ বছর নতুন আবাসিক হল, ডিপার্টমেন্ট ও একাডেমী ভবন নির্মান হয়েছে। বিগত ৮ বছর তেমন কোন নিয়োগ হয়নাই প্রায় সাড়ে ৪০০ শূন্য পদ রয়েছে।। ২ বছর আগ থেকেই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিলো। নিয়োগের ক্ষেত্রে অভিযোগ এনে অবৈধ ভাবে মন্ত্রনালয় থেকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হলো। ‘অবৈধ’ শব্দটি উচ্চারণ করলাম। কারণ ‘৭৩ এ্যাক্ট দ্বারা পরিচালিত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা মন্ত্রনালয় সংরক্ষণ করে না। তবে কাদের স্বার্থে এই স্থগিতাদেশ? রাষ্ট্রিয় যন্ত্রের কারা মাননীয় মন্ত্রীকে ভুল পথে পরিচালিত করলো? আজ তাদেরও খুঁজে দেখার সময় এসেছে।
ক্যাম্পাসে ‘দূর্নীতি বিরোধী শিক্ষক সমাজ’ নামক সংগঠন সৃষ্টি হয়েছে। হাসি পায়, তাদের কাছে জানতে ইচ্ছে হয়। বাংলাদেশ একসময় দূর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল- সেদিন তারা কোথায় ছিলেন? যাদের মধ্যে অনেক শিক্ষকই চাকরি জীবনের শুরুতেই একই উপায় এডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। আজ কি তাহলে তারা নিজেদের নিয়োগ কে অবৈধ বলবেন?
প্রথমেই বলেছি যখন কর্মীরা মুখ বুঝে সব সহ্য করে- অধিকার আদায় করে না। ঠিক তখনই ষড়যন্ত্রকারীদের বিজয় অর্জিত হয়। আশার কথা সাবেক উপাচার্য আবদুস সোবহান স্যার তাঁর শেষ কর্মদিবসে ১৪১ জনকে এডহক নিয়োগ দিয়েছেন। স্যার নিয়োগ বিষয়ে বলেছেন, ‘নিয়োগপ্রাপ্তদের সবাই চাকরি পাওয়ার যোগ্য। ১৯৭৩ সালের অ্যাক্টে উপ-উপাচার্য ও ট্রেজারার ছাড়া বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। ২০১৯ সাল থেকে ২০০ জন শিক্ষক কর্মচারী নিয়মিতভাবে নিয়োগের প্রক্রিয়া চলছিল। বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নেওয়ার পর পরীক্ষা নেওয়া হয়েছে। ভাইভা নেওয়ার আগে করোনার প্রকোপ শুরু হয়। সে কারণে পরে তা নেওয়া সম্ভব হয়নি। আমরা চিন্তা করলাম করোনা পরিস্থিতি অনুকূলে আসলে ডিসেম্বরে ভাইভা শুরু করবো। কিন্তু ঠিক ১৩ ডিসেম্বর সকাল ১০টার পর আমার ইমেইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি এলো প্রশাসনিক কারণে সব ধরনের নিয়োগ নির্দেশক্রমে স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। চিঠি পেয়ে আমি অবাক হয়েছি। যারা এখানে নিয়োগের বিরোধিতা করছিল তারা চায়নি আমার সময় কোনও নিয়োগ হোক।’
সত্যিই অবাক হয়ে যাই তাদের কথা ভেবে যারা বিশ্বাস করেন। স্যার নিয়োগ দিয়ে পয়সা খাইতে পারে। যদিও নতুন দ্বায়িত্ব প্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা স্যার নিয়োগ স্থগিত করেছেন। নতুন উপাচার্যের কাছে আগাম অনুরোধ- এই ১৪১ জন সহ আর যারা বাদ পড়েছে। আশাকরি যতটুকু সম্ভব যোগ্য ব্যাক্তিদের নিরাশ করবেন না।
ভুলে যাবেন না বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মুখ নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ প্রতিষ্ঠায় রেখেছেন অনন্য ভূমিকা। দেশের প্রথম বুদ্ধিজীবী হিসেবে শহীদ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা। এরপর স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অতুলনীয়। এমন গৌরবময় ইতিহাস-ঐতিহ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্মরণীয় করে রেখেছে।
বি.দ্র. লেখকের ফেসবুক আইডি থেকে নেয়া ফেসবুক স্ট্যাটাস
লেখক: সাবেক সংগঠক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আহ্বায়ক, বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা মহানগর।
এএইচ/এস









