সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
রাজনীতি

কাদেরের গাড়ি ঘিরে বিক্ষোভ

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
কাদেরের গাড়ি ঘিরে বিক্ষোভ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়ি ঘিরে বিক্ষোভ করেছেন দলটির উপকমিটির সহসম্পাদক পদ না পাওয়া ছাত্রলীগের সাবেক নেতারা। আজ রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গতকালও এই নেতাদের তোপের মুখে পড়েছিলেন ওবায়দুল কাদের।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওবায়দুল কাদের তাঁর গাড়িতে করে দলীয় কার্যালয়ে সামনে পৌঁছান। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন দলের উপকমিটিতে পদ না পাওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারা। দলের সাধারণ সম্পাদকের গাড়ি দেখেই তা ঘিরে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় বিক্ষুব্ধ নেতারা নানা ধরনের স্লোগানও দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে দলীয় কার্যালয়ে আগে থেকে অবস্থান করা কেন্দ্রীয় নেতারা বাইরে আসেন। এ সময় ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে ওবায়দুল কাদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপরও বিক্ষুব্ধ নেতারা কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন।

বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক পদে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাদের মূল্যায়ন না করে বিএনপি-জামায়াত ও ছাত্রদলের লোকজনকে পদ দেওয়া হয়েছে।

গতকাল একই বিষয়ে বিক্ষোভের সময় ওই কার্যালয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, সহসম্পাদকের এই উপকমিটি দেওয়া হয়নি। তবু বিভিন্ন মাধ্যমে মানুষ বিষয়টি জেনে গেছে। বর্তমানে এই উপকমিটি স্থগিত করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সঠিকভাবে যাচাই–বাছাইয়ের পর উপকমিটির সহসম্পাদক পদে কমিটি দেওয়া হবে।

এর আগে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, গতকাল তিনি কারও তোপের মুখে পড়েননি। ওই নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছিলেন। গণমাধ্যমে বিষয়টি অন্যভাবে এসেছে।

সুত্র: প্রথম আলো