সদ্য প্রকাশিত
রাজনীতি

কাতারে বিএনপির স্বাধীনতা দিবস

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৯১ মিনিট পড়া
কাতারে বিএনপির স্বাধীনতা দিবস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাতারে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দোহার স্থানীয় একটি হোটেলে আলোচনাসভা করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের আহ্বায়ক শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু।

এতে বক্তব্য রাখেন, সদস্য সচিব শরিফুল হক সাজু, পেয়ার মোহাম্মদ, মকবুল হোসেন মোল্লা, অনুষ্ঠানে আহ্বায়ক মনসুর উল্লাহ রাশেদ, এম নুরুজ্জামান, সিরাজুল ইসলাম মোল্লা, ইঞ্জিনিয়ার আলীম উদ্দিন।

আরো বক্তব্য রাখেন, আব্দুল মুকিত, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, মোকারম আলী চৌধুরী, বাবুল খান, শাহ আলম খন্দকার, বাবুল গাজী, মোস্তাক আহমেদ, লিটন মিয়াসহ অনেকেই।