সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

কাজের মধ্যেই যাঁর দীপ্ত উপস্থিতি

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০২২৫ মিনিট পড়া
কাজের মধ্যেই যাঁর দীপ্ত উপস্থিতি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দেখতে দেখতে দুটি বছর চলে গেল, আপনার অনুপস্থিতির। বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের অন্যতম শিল্পপতি নুরুল ইসলাম- আপনার অনুপস্থিতির ভেতরই সব সময় আপনার উপস্থিতি উপলব্ধি করছি আমরা।

আপনি আমাদের মধ্যে একটা অন্যরকম বাস্তবতার ভিত তৈরি করে দিয়ে গেছেন-সেটা দাঁড়িয়ে আছে কাজের সম্পর্কের ওপর। আপনি না থেকেও আছেন সর্বক্ষণ-কাজের ধারাবাহিকতায়। সম্পদ, অর্থ, সামাজিক অস্তিত্বের নানা বিচারে আপনি ছিলেন শিল্পপতি, ধনী, বড়লোক কিন্তু আজ আপনাকে স্মরণ করতে গিয়ে কলম ধরে আমি খুব গভীরভাবে উপলব্ধি করছি, আসলে আপনি ছিলেন একজন আপসহীন কর্মী-সোজাসাপটা কথায় যাকে বলা যায় কাজের মানুষ, কর্মীপুরুষ।

আপনি কথা বলতেন কাজ দিয়ে, তাই আপনার কাজগুলোই আজকে আপনার কথা বলছে। আপনার কথা আমরা যেটুকু বলতে পারি তার চেয়ে সহস্রগুণে কথা বলছে আপনার কাজ। জীবনে যারা সার্থক, তারা এমনই হন। তাদের অনুপস্থিতিও হয়ে ওঠে তীব্র উপস্থিতি।

২.

প্রিয় চেয়ারম্যান, কাজ কী করে অক্ষয় কীর্তি হয়ে ওঠে তা আমি আপনার সঙ্গে দীর্ঘ ২০ বছর কাজ করতে করতে দেখেছি। সহকর্মীদের প্রতি কর্তব্য কী, তা আমরা আপনার কাজ থেকে উপলব্ধি করেছি।

দৈনিক যুগান্তরের যাত্রার শুরুতেই মিথ্যা মামলায় আপনাকে গ্রেফতার করে জেলে নেওয়া হলো। আমরা ঘাবড়ে গেলাম। যাকে বলে হতোদ্যম একটা বাস্তবতা। তরুণ এক গণমাধ্যমকর্মী হিসাবে পেশাগত জীবন নিয়ে অনিশ্চয়তার বোধে আমি নিজেও যে আক্রান্ত হয়েছি তা অস্বীকার করা যাবে না। কিন্তু সেই অনিশ্চয়তা, সেই শঙ্কা, সেই সংশয় নিমিষে আপনি দূর করে দিলেন। আপনি জানিয়ে দিলেন, আপনার গড়া সব প্রতিষ্ঠানের বেতন শুরু হবে দৈনিক যুগান্তরের বেতন দিয়ে। এবং আপনার সেই কথার একটুও নড়চড় হয়নি।

আপনি জেল থেকে বেরিয়েছেন আইনি লড়াইয়ে জয়ী হয়ে। এ ঘটনাকে যে কেউ ভাবতে পারে সাদা-দৃষ্টিতে যে, এ আর এমন কী? অর্থবানের অর্থ কাজ করেছে মাত্র। আমাদের কাছে মোটেই তা মনে হয়নি, আজও তা মনে হয় না-আমার কাছে মনে হয়, এটাকেই বলে প্রতিজ্ঞা। আপনি ধনসম্পদে বড়লোক ছিলেন না, বড়

মানুষ ছিলেন সাহসে ও ‘সুদৃঢ় প্রতিজ্ঞা’য়। আপনার সেই সাহস এবং প্রতিজ্ঞা আজও সঞ্চারিত আপনার স্বপ্নের সৃষ্টি যুগান্তর-এ।

৩.

মন্ত্রী হবেন, এমপি হবেন এমন আকাক্সক্ষা না থাকলেও কাজ করতে গিয়ে বারবার নানা প্রতিবন্ধকতা আর হয়রানির সম্মুখীন হয়ে সেই বাধা অতিক্রমের জন্য আপনি দৈনিক যুগান্তরের প্রকাশক আমাদের শ্রদ্ধাভাজন আপনার সুযোগ্য সহধর্মিণী অ্যাডভোকেট সালমা ইসলামকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় দাঁড় করিয়ে দিয়েছেন। যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম শুধু এমপি নির্বাচিতই হননি, তিনি মন্ত্রিত্বের আসনও অলংকৃত করেছেন। আজ তিনি আপনার এলাকার মানুষের জননন্দিত প্রতিনিধি। তিনি তাদের অভয় এবং আশ্রয়। তার সব কাজের ভেতরে আপনার উপস্থিতি।

৪.

স্বাধীন বাংলাদেশে প্রথম প্রজন্মের শিল্পোদ্যোক্তারা নানাভাবে নানা পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মযজ্ঞে অবদান রেখেছেন। শিল্পোদ্যোক্তাদের সেই কাতারে আপনি অন্যতম একজন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনার সাহস, আপনার দেশপ্রেম তুলনাহীন। দেশের অর্থনীতি যখন ঋণখেলাপি সংস্কৃতি আর পুঁজি পাচারের দুর্বৃত্তপনা এবং দুর্নীতির পঙ্কে নিমজ্জিত তখনো আপনি এর বিপরীত স্রোতের যাত্রী। আপনি আপনার শ্রম, পুঁজি এবং মেধাকে সম্পূর্ণ নিয়োজিত রেখেছেন দেশের কল্যাণে।

দেশের মানুষের কর্মসংস্থানে। সে কারণেই দেশের অর্থনীতিবিদ, ব্যাংকার এবং অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি আপনার ভ‚য়সী প্রশংসা করতে কার্পণ্যবোধ করেন না। ‘অর্থ’কে কী করে ‘অর্থবহ’, ‘অর্থময়’ করতে হয় তা আপনি জানতেন। আপনি জানতেন কী করে অর্থময় করে গড়ে তুলতে হয় জীবনকে।

৫.

আপনার কর্মময় জীবনের পাশে থেকে আপনার উত্তরসূরিরা সেই শিক্ষাই পেয়েছেন বলে আমার বিশ্বাস। করোনা মহামারিতে আমরা আপনাকে হারিয়েছি। এটা শুধু আমাদের ক্ষতি নয়, দেশ তার এক সুযোগ্য সন্তানকে হারিয়েছে। আমরা আমাদের আরও অনেক সহকর্মী, স্বজনদের হারিয়েছি কিন্তু এই ভয়াবহ দুর্যোগ পেরিয়েও আমরা যা হারাইনি তা হচ্ছে, আপনার সাহসী দৃষ্টিভঙ্গি, সহমর্মিতার বোধ এবং দেশপ্রেমের নৈতিকতা। তাই আজ আপনার উত্তরসূরিরা আপনার অনুপস্থিতিকেও প্রবল উপস্থিতি করে তুলে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার অসমাপ্ত কাজকে।

৬.

জীবনের কাছ থেকেই আপনি জীবন জয়ের মন্ত্র শিখেছিলেন। আর সেই শিক্ষাও আমাদের সামনে উš§ুক্ত রেখে গেছেন। জীবনের একটা সুদীর্ঘ সময় আপনাকে কাছ থেকে নীরবে দেখেছি। দেখেছি যা প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠান- স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শেখাতে পারে না আপনি উদাহরণ সৃষ্টি করে দেখিয়েছেন, সাহচর্যের মধ্য দিয়ে, কাজ করে, কাজ দেখিয়ে শেখানোর এই পদ্ধতি সর্বজনীন।

সারা পৃথিবীর মানুষ যে মানুষটিকে ধনী বলে অভিহিত করেন সেই হেনরি ফোর্ড সাফল্য সম্পর্কে একটি মূল্যবান কথা বলেছেন, তা হচ্ছে-

‘কারও যদি সাফল্যের গোপন চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টিকোণ আর নিজের দৃষ্টিকোণ বুঝে নেওয়ার ক্ষমতার মধ্যে।’

এই অসাধারণ ক্ষমতাটি ছিল আপনার। জীবনের সব ক্ষেত্রে পরস্পরকে বোঝাপড়ার মধ্যে শুধু সাফল্য নয়, থাকে সার্থকতাও।

প্রিয় চেয়ারম্যান, আপনার সাহচর্যে আমাদের কর্মজীবন সমৃদ্ধ হয়েছে এমন ধারার বোঝাপড়ায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার এই শিক্ষা আপনার গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

৭.

আমি জানি বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে নির্মোহ মূল্যায়নে আপনাকে নিয়ে রচিত হবে স্বতন্ত্র অধ্যায়।

আমি শুধু বলব, এ লেখা তারই একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র আপনাকে বর্ণনা করার। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে পুঁজিগঠন, পুঁজিবিকাশের ক্ষেত্রে আপনার দেশপ্রেম, নির্ভীকতার কথা অকুণ্ঠ চিত্তে স্মরণীয় হবে ভবিষ্যতে। আপনি বেঁচে থাকবেন ব্যক্তি হিসাবে নয়, দেশমাতৃকার অন্যতম কর্মবীর সন্তান হিসাবে।

সাইফুল আলম : সম্পাদক, দৈনিক যুগান্তর; সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব

 

সুত্রঃ যুগান্তর