নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।মানচিত্র দেখুন
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে মসজিদটির দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণকাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মসজিদ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমানসহ সিটি করপোরেশনের অন্যান্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার (শাহিন), উপদেষ্টা শরিফুর রহমান, ডা. হাবিবুল্লাহ সরকার, রবিউল আলম, সহসভাপতি আকবর আলী, সাদিকুল ইসলাম (বাবলু), আবুল কাশেম, প্রকৌশলী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক খন্দকার তাজুল ইসলাম (তাজু), সহসাধারণ সম্পাদক হাসান আলী, আব্দুল হামিদ (রতন), কোষাধ্যক্ষ মাহবুব আলম খান, দপ্তর সম্পাদক হাসিবুল হোসেনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।










