লাইফ স্টাইল

কাজকর্মে উৎসাহ পাবেন তুলা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন বৃষ

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ২ ও ৩। শুভ বার সোমবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন মুক্তা ও পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি পরিশালীত, সৃজনশীল, বিনয়ী ও নিরাশক্ত। প্রচন্ড কল্পনাশক্তি ও ইনটুইশন আপনাকে যেকোনো বিষয়ের মর্মমূলে প্রবেশের ক্ষমতা দিয়েছে। বৈচিত্র্য, ভ্রমণ, ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি রয়েছে আপনার ঝোঁক। স্বাধীন আত্মবিকাশের মূল্য আপনার কাছে অনেক। আপনি আবেগপ্রবণ। পরিবেশের উর্দ্ধে আপনি সহজেই উঠতে পারেন। আত্মিক শক্তি আপনার সাফল্যে উৎস হতে পারে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

জীবন ও জগৎ সম্পর্কে কৌতুহল বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যেতে পারে। কাজ কর্মে ভাগ্যের আনুকূল্য পতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সঙ্কটে জড়াতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অতিন্দীয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশিদারী কারবারে সুফল পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনদের কোউ শত্রুতা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল না ভাবলেই ভালো করবেন। সীমা লঙ্ঘনের চেষ্টা করা ঠিক হবে না। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ধর্ম ও আধ্যাত্মিকতার অনুরাগ বৃদ্ধি পাবে।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আধ্যাত্মিক চিন্তা চেতনায় সুফল পেতে পারেন। বিলাস দ্রব্য কেনাকাটার সম্ভাববনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। ছোট ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তুিযোগ আছে। চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মপ্রতিষ্ঠার উদ্যোগ ফলপ্রসু হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। বড় ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারো কারো চাকরী হওয়ার সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।

সূত্র: এনটিভি