লাইফ স্টাইল

কাচা কলার খোসা ভর্তা রেসিপি

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কাচা কলার খোসা ভর্তা রেসিপি

উপকরণ___
২ টি কাঁচা কলার খোসা
৮-১০ কোয়া রসুন
৫-৬ টি কাঁচা লঙ্কা
স্বাদ মত নুন
১/২ চা চামচ হলুদ গুঁড়া
৩-৪ টেবিল চামচ সর্ষের তেল
ফোঁড়নের জন্য
১ টেবিল চামচ কালোজিরা
১-২ টি শুকনো লঙ্কা
প্রস্তুত প্রণালী ____
👉 কাঁচা কলার খোসা সিদ্ধ করে নিতে হবে যাতে কালো জল বেরিয়ে যায়।
👉 তারপর খোসা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে।কড়াই এ তেল গরম করে ফোঁড়ন দিন ও মিশ্রন টি ঢেলে দিন।
👉 তারপর নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।
👉 মাখামাখা হলে নামিয়ে নিন ও গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।