সদ্য প্রকাশিত
বিচিত্র

কলেজ ছাত্রীদের লক্ষ্য করে ছোড়া হল বীর্যভর্তি বেলুন

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
কলেজ ছাত্রীদের লক্ষ্য করে ছোড়া হল বীর্যভর্তি বেলুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রং ও জলের জায়গায় বীর্যভর্তি বেলুন ছোড়ার অভিযোগ উঠল নয়াদিল্লিতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির একটি মহিলা কলেজে।

লেডি শ্রী রাম কলেজের ছাত্রীদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ছোড়া হয়েছে বীর্যভর্তি বেলুন। এক ছাত্রীর অভিযোগ, তাঁর লেগিংসে বীর্য শুকিয়ে যাওয়ার পর ‘সাদা দাগ’ দেখতে পান। তারপরই বুঝতে পারেন, রঙের বদলে বেলুনে ভরা হয়েছিল বীর্য। ওই ছাত্রীর অভিযোগের পর ৪০জন ছাত্রীকে নিয়ে বৈঠকে বসেছিল কলেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই ঘটনা বিচ্ছিন্ন নয়। বরং আরও কয়েকজনের একই অভিজ্ঞতা হয়েছে।

স্ক্রল নামে একটি ওয়েবসাইটের দাবি, অন্তত ৩ জন ছাত্রীকে বীর্য ভর্তি বেলুন ছুড়ে মারা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করা হয়নি। কলেজ সংলগ্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিস। কলকাতা ২৪