সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

কলেজছাত্রীকে তুলে নিয়ে ৪ দিন ধরে গণধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
কলেজছাত্রীকে তুলে নিয়ে ৪ দিন ধরে গণধর্ষণের অভিযোগ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

একাদশ শ্রেণিতে পড়ুয়া ভিকটিম ওই ছাত্রী জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন। পথে লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছলে শুভ ও আলামিন নামের দুইজন তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে ওই দুইজন। শুভ ও আলামিন মিলে গত চার দিন ধরে তার ওপর বর্বর নির্যাতন চালানোর পর আজ (বুধবার) বিকাল পৌনে ৩টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তাকে ফেলে যায় বলে জানান ওই কলেজছাত্রী।

জানা গেছে, টিএসসি এলাকায় এক পথচারীকে ঘটনার কথা জানান ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান ওই পথচারী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থানাধীন এলাকা থেকে ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমরা শাহবাগ থানাকে অবহিত করেছি।

সূত্র: যুগান্তর