সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

কলম্বিয়ায় শিশুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
কলম্বিয়ায় শিশুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৭ বছরের একটি শিশুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রবিবার শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই বর্বরোচিত ঘটনা দেশটির জনগণকে বিক্ষুব্ধ করেছে। প্রেসিডেন্ট ‍হুয়ান ম্যানুয়েল সান্টোস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।

 

বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত শিশুটির নাম ইয়ুলিয়ানা সাম্বনী। নগরীর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার লাশ পাওয়া যায়। তার দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার জন্য স্থানীয় ধনী পরিবারের এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাকে আটক করেছে।

 

বোগোটায় শ্রমিকদের বসতিতে শিম্বোনির পরিবার বাস করত। এক লোক তাকে রাস্তা থেকে ধুসর রঙের একটি ভ্যানগাড়িতে অপহরণ করে নিয়ে যায়।

 

কয়েক ঘণ্টা পর বিত্তবানদের এলাকা চাপিনেরোর একটি ধনী স্থপতির অ্যাপার্টমেন্টে তার লাশ পাওয়া যায়।

 

তদন্তের সম্পন্ন না হওয়ায় সন্দেহভাজন রাফায়েল উরিবে নোগুয়েরাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতন, অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

 

হত্যার একদিন পর বোগোটার একটি পার্কে শিশুটির জন্য রাতভর প্রার্থণা করা হয়েছে।

 

পার্কে কয়েকশ লোক জ্বলন্ত মোমবাতি হাতে উপস্থিত হন। কলম্বিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শিশুটির লাশ এল বলিভাল পল্লীতে দাফন করা হয়েছে।

 

নারী অধিকার সংগঠনগুলো যৌন সহিংসতারোধে নারীদের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন