লাইফ স্টাইল

কর্কটের বাড়বে ব্যয়, সিংহের আয়

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ ১৭ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ এবং ৩ শাবান ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। ‏‏আজ সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৩ ও ৬। শুভবার বৃহস্পতি ও শুক্রবার। শুভ রত্ন পোখরাজ ও হীরা।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। কণ্ঠশিল্পীদের জন্য দিনটি অনুকূল নাও থাকতে পারে। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। গৃহে অতিথি সমাগম হতে পারে। নতুন বিনিয়োগ শুভ।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শত্রুরা গোপনে ক্ষতি করার চেষ্টা করতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সিনিয়রদের কারো পরামর্শে উপকৃত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো তীর্থ দর্শনের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় বদনামের সম্মুখীন হতে পারেন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়াগ না করলেই ভালো করবেন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কেউ আজ শত্রুতা করতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। অন্যথায় ভুল বোঝাবুঝির স্বীকার হতে পারেন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে।

সূত্র: এনটিভি