সদ্য প্রকাশিত
মতামত

করোনা ও গ্রামীণ অর্থনীতি।। ড. হাছানাত আলী

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২০৪ মিনিট পড়া
করোনা ও গ্রামীণ অর্থনীতি।। ড. হাছানাত আলী

বিশ্বে মহামারী করোনায় ১ লক্ষ ২৬ হাজারের বেশী মানুষ মারা গেছে। আক্রান্ত ১৯ লাখ ৮১ হাজার। সূত্র: চ্যানেল ২৪ (১৫.৪.২০২০)। মৃত্যর মিছিল দিনদিন লম্বা হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে করোনা আক্রান্ত মানুষ ও মৃত্যুর সংখ্যাটাই সবচেয়ে বেশী। এখন পযর্ন্ত করোনা চিকিৎসায় বিশ্বের নামি দামি চিকিৎসা বিজ্ঞানী ও ঔষধ কোম্পানিগুলো আশাবাদী হবার মত কোনো সুসংবাদ বিশ্বকে দিতে পারেন নি। বিশ্বের অধিকাংশ দেশ লকডাউনে স্হবির।

বাংলাদেশেও করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের চিকিৎসা ব্যবস্হা নিয়ে স্বস্তিতে থাকার মত কোনো পরিস্হিতি এখন পযর্ন্ত দেশে দৃশ্যমান হয়নি।

দেশে প্রথম বারের মত সিলেটের একজন তরুণ চিকিৎসক করোনা আক্রান্তে মারা গেছেন। তার চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই পরিবারের পক্ষ্য থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে। যাক সেসব কথা। দেশে সাধারণ ছুটি ও এলাকা ভিত্তিক লক ডাউন’র সময় সীমা বৃদ্ধি করা হয়েছে। দেশের নাগরিকদেরকে নিরাপত্তার স্বার্থে ঘরে থাকতে অনেকটা বাধ্য করা হচ্ছে। যদিও তা করতে অাইনশৃংখলা বাহিনীকে হিমসিম খেতে হচ্ছে।

অন্যদিকে এটা ছাড়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস করার মত আর কোন পথ রাষ্ট্রের হাতে খোলা নেই। দুর্যোগ মোকাবেলায় সাধারণ ছুটি ঘোষনা করার পর বহু সংখ্যক শ্রমিক ও দিন মজুর উৎসবের আমেজে WHO’র প্রটোকল উপেক্ষা করে ঢাকা ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়লো। যদিও ছুটি ঘোষনার মুল উদ্যেশ্যটা ছিলো মানুষকে ঘরবন্দি করে রাখা। কিন্ত কাজ হলো তার উল্টোটা। সামাজিক দুরত্ব বজায় রাখা গেল না সমন্বয় হীনতার কারণে। সামাজিক সক্রমনের ঝুকি বেড়ে গেল। আর আজ তো তা আস্তে আস্তে ব্যাপক অাকার ধারণ করছে।

নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছে, আক্রান্ত মানুষ মৃত্যুবরণ করছে। নতুন নতুন এলাকা লকডাউন করা হচ্ছে। এতে করে গ্রামীন অর্থনীতির উপর বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর ইনকাম প্রায় বন্ধ হবার উপক্রম। বিভিন্ন তথ্য অনুসারে সরকারি সাহায্য চলমান তবে তা অনেকাংশেই প্রয়োজনের তুলনায় কম। লকডাউনের কারণে রাস্তায় রিক্সা ভ্যান ও ব্যাটারি চালিত অটো চলাচল প্রায় বন্ধ।

এমতাবস্হায় তাদের আয় কমেছে। কিন্তু পারিবারিক ব্যয় একই থাকায় সামাজিক অস্হিরতা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে জাতির ঘাড়ে চাপিয়ে বসেছে ত্রাণের চাল চুরির পরিমাণ ও সংখ্যা। ফলে সমাজের প্রান্তিক মানুষগুলো বঞ্চিত হচ্ছে। সামনে রোজা। মুসলমাদের সবচেয়ে বড় ধর্মীয় উদযাপন। কলকারখানায় কাজ নেই।

হাট বাজার বিপণি বিতান গুলো বন্ধ। ক্ষুদ্র আয়ের মানুষগুলো পড়তে যাচ্ছে এক দীর্ঘমেয়াদি অনিশ্চিত আর্থিক সংকটে। কবে দেশ স্বাভাবিক হবে। কল কারখানায় উৎপাদন পুনরায় শুরু হবে, পথ ঘাটে মানুষের চলাচল আগের মতো স্বাভাবিক হবে তা এই মুহুর্তে কারো জানা নেই। কিছুদিন পরেই বোরো মৌসুম শুরু হবে। প্রচুর ধানকাটা শ্রমিকের প্রয়োজন। রাস্তা ঘাট বন্ধ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত সম্পুর্ণ নিষিদ্ধ।

হাওড় অঞ্চলে সময়মত কৃষি শ্রমিক পাওয়া না গেলে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্হ হবে। বিষয়টি নিয়ে সরকারের কৃষি বিভাগকে এখনই ভেবে দেখতে হবে। তাছাড়া এক্ষেত্রে সামাজিক দুরুত্ব কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়ে স্বাস্হ্য বিভাগকেও তাদের কর্মপন্হা এখনই নির্ধারণ করে তা ব্যাপকভাবে প্রচার করে জনসচেতনা বৃদ্ধি করতে হবে।

অন্যথায় গ্রাম্য কৃষি অর্থনীতিতে তার বিরুপ প্রভাব পড়বে।
করোনা মহামারীর প্রভাবে ইতোমধ্যেই আমাদের দেশের গার্মেন্টস, পযর্টন ও পরিবহন খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিমান চলাচল আজ হুমকির মুখে দাঁড়িয়ে আছে। পর্যটন, পরিবহন ও গার্মেন্টস খাতের শ্রমিকরা ব্যাপকহারে চাকুরি হারানোর ঝুকিতে রয়েছে। শ্রমিক শ্রেনীর ইনকামের উপর গ্রামীন জীবনযাত্রার মাণ অনেকাংশেই নির্ভর করে। ঢাকাসহ বড় বড় শহরে গ্রামের বিপুল সংখ্যক মানুষ রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। লকডাউনের পর শহর ফাঁকা। আয় বন্ধ। তারাও এখন গ্রামে আর্থিক সংকটে পড়েছে।

দেশের বহুসংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করে। তারাও ঘরবন্দী। রেমিটেন্স পাঠানো বন্ধ। গ্রামের অনেক পরিবারই রেমিটেন্সের টাকার উপর নির্ভরশীল। সুতরাং এই মুহুর্তে গ্রামীন অর্থনীতি ব্যাপক হুমকির মধ্যে পড়েছে। গ্রামীণ কৃষিকে যে কোন মুল্যে বাচাঁতে হবে। বিনা সুদে প্রকৃত কৃষকের মধ্যে কৃষি লোন প্রদানের ব্যাবস্হা করা আশু প্রয়োজন।

আগামী তিন মাস নিরবিচ্ছিন্নভাবে খেটে খাওয়া মানুষের মাঝে বিনামুল্যে খাদ্য সরবরাহ করা এখন সময়ের দাবি। তবে তা অবশ্যই আইনশৃংখলা বাহীনির সদস্যদের মাধ্যমে। যে কোনো মূল্যে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য ও শষ্যের বিপণন ব্যবস্হা সচল রাখা খুবই জরুরী। তাই সময় থাকতে এখনই গ্রামীন অর্থনীতির চাকাকে স্বাভাবিক রাখার কার্যকরী উদ্যোগ গ্রহন সময়ের দাবি। কৃষক বাচঁলে দেশ বাচঁবে আর শ্রমিক বাচঁলে শিল্প বাচঁবে।

লেখক:  প্রফেসর, আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
drhasnat77@gmail.com