সিল্কসিটিনিউজ ডেস্ক:
যে বিষয়টিকে আগে দেখা অসম্ভব বলে মনে করা হতো, সেটিই মানবজাতি দেখল ২০১৯ সালের এপ্রিলে নাসা কৃষ্ণগহ্বরের প্রথম ছবি প্রকাশ করার পর।
কৃষ্ণগহ্বরগুলো এতই ঘন ছিল যে, ঘনত্ব ভেদ করে কোনো আলো সেখানে পৌঁছাতে পারত না। ফলে সেগুলো ছিল দেখার অযোগ্য এবং কোনো ছবি নেয়া ছিল অসম্ভব। সেই ছবি নিতে আমরা সক্ষম হয়েছি একদল বিজ্ঞানী একসঙ্গে কাজ করার কারণে, যা আমাদের মানবজাতির যৌথ কর্মকাণ্ডের উচ্চ সক্ষমতার প্রমাণ বহন করে।

বিভিন্ন দেশ থেকে শত শত জ্যোতির্বিদ, জ্যোতির্বস্তুবিদ, কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী এবং গণিতবিদ দুই বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন মানব সহায়তার ঐকতানে, যা দেখিয়ে দিয়েছে যে আন্তঃবিভাগীয় কাজ কেমন সেরা কর্ম হতে পারে। যদি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অদৃশ্য বস্তুর একটি ছবি আমরা নিতে পারি, তাহলে নিশ্চিতভাবেই আমরা আজ একই কাজ করতে পারি কোভিড-১৯ তথা করোনাভাইরাসকে পরাজিত করার ক্ষেত্রে এবং ভবিষ্যতের সব প্রাদুর্ভাবের বেলায়ও।
নতুন এ রোগের প্রাদুর্ভাবের বিশেষজ্ঞ কারা? তাদের কেন আমাদের দরকার? তারা কীভাবে কাজ করতে পারেন?
যখন আমি মেডিকেলের একজন ছাত্র ছিলাম এবং তারপর তরুণ ডাক্তার, তখন আমার মধ্যে এমন ধারণা ছিল যে, রোগ সারিয়ে তোলার ক্ষমতা চিকিৎসকদের রয়েছে এবং এমন ধারণাও আমার মধ্যে ছিল যে, একমাত্র আমরাই স্বাস্থ্যব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। কিন্তু আমার এ বিশ্বাস ভুল ছিল- বাস্তবতার সামান্য একটি অংশ কেবল চিকিৎসকদের হাতে থাকে। বাস্তবতার অন্য অংশগুলো থাকে ওষুধ ও স্বাস্থ্য বিজ্ঞানের বাইরের বিজ্ঞানী, গবেষক ও বিশেষজ্ঞদের হাতে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মতো হুমকি মোকাবেলার জন্য দরকার আমাদের মানবপ্রজাতির সেরা ব্রেইনগুলো এবং অনেক সমাধান নিহিত রয়েছে টিকা, ওষুধ ও ইনটেনসিভ কেয়ার ইউনিটের বাইরে। সেগুলো নিহিত আছে রসায়নবিদ্যা, জীববিদ্যা, ভাইরাসবিদ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, রোগপ্রবাহের পরিসংখ্যান মডেল এবং ওষুধের জিনোমের মতো নতুন নতুন বিজ্ঞানের বড় তথ্যের মধ্যে।
যেহেতু রোগের প্রাদুর্ভাব মানসিক, রাজনৈতিক ও সামাজিক প্রপঞ্চও বটে; সেহেতু সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, দার্শনিক, নীতিবিদ, গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তি, সংকট সমাধান বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং নীতিনির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদেরও আমাদের প্রয়োজন রয়েছে।
এগুলো কেবল ভবিষ্যদ্বাণী করা যায় এমনদের কথা বলা হল। এর বাইরে আরও হতে পারেন সফটওয়্যার প্রকৌশলী, যারা অ্যালগরিদম বা ডিজিটাল স্বাস্থ্য টুল লিখে থাকেন, যার মাধ্যমে রোগ ছড়ানোর তথ্য সংগ্রহ করা হয়, নগর পরিকল্পনাবিদ- যারা নগর পরিকল্পনা করেন প্রাদুর্ভাবের প্রতি আরও বেশি হারে স্থিতিস্থাপক হিসেবে; অথবা নৃবিজ্ঞানী বা ইতিহাসবিদ, যারা ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়টিকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে আমাদের সহায়তা করতে পারেন ইতিহাস ও মানসিকতা পুনর্গঠনের বিষয়ে পরামর্শ দিয়ে।
রোগ ও ভাইরাসের প্রাদুর্ভাবের এ নতুন ধরনের বিশেষজ্ঞদের আমাদের দরকার তিনটি মূল কারণে। প্রথমত, আর বেশি সময় কোনো সুনির্দিষ্ট শাখা বিশ্বাস করতে পারবে না যে তারা এককভাবে সবকিছুর সমাধান দিতে পারে- না চিকিৎসক, না ভাইরাসবিদ, না বিজ্ঞানের কোনো নির্দিষ্ট শাখা।
সাধারণভাবে যে কোনো একটি শাখা সমস্যার বোধগম্য সমাধান করার ক্ষেত্রে এককভাবে ভূমিকা রাখবে, এমন কল্পনা বহুদূরের বিষয় হয়ে পড়েছে। আমাদের দরকার আমাদের সব সম্পদ ও সব পক্ষকে নিয়ে ভাইরাসগুলোর বিরুদ্ধে লড়াই করা।
দ্বিতীয়ত, সমাজ হয়ে পড়েছে ভীষণ জটিল এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়ে পড়েছে অপরিমেয় বহুমুখী ইস্যু তৈরিকারী। এমন জটিল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে দরকার বিভিন্ন সমাধান, যা যুগপৎভাবে বহুমুখী অনেক সমস্যার সমাধান করতে পারবে। তৃতীয়ত, যখন মানবজাতি ভাইরাস বা রোগের প্রাদুর্ভাবের হুমকির মুখে তখন বড় ধরনের বৈশ্বিক স্বাস্থ্য হুমকি মোকাবেলায় সহযোগিতার ক্ষেত্রে কীভাবে পারস্পরিক সমর্থন দিতে হবে, তা শেখা। যেমন- জলবায়ু পরিবর্তন ও জীবাণু প্রতিরোধে কীভাবে কাজ করা যায়।
নতুন রোগের প্রাদুর্ভাববিষয়ক বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ মূল্যায়ন নিয়ে আসবেন এবং তাদেরকে আমাদের দরকার অনেক ভালো কাজের প্রয়োজনে। তবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্তির বিষয়টির নিশ্চয়তা নেই।
অনেক ধরনের স্বার্থবাদী গ্র“প তাদের বাইরে রাখছে; দ্রুত সিদ্ধান্ত নেয়া বা অভিজ্ঞতার ওপর নির্ভরশীলতা বা কেবল সাধারণ ইতিহাসবিদ, কম্পিউটার বিজ্ঞানীকে অপ্রাসঙ্গিক, সংশ্লিষ্ট নয় এবং যথেষ্ট আত্মবিশ্বাসী নয় বিবেচনায় ভয় করা হয়।
এসব প্রতিবন্ধকতা দূর করা যাবে নানা প্রচেষ্টার মধ্য দিয়ে। প্রথাগত নয় কিন্তু জটিল রোগের প্রাদুর্ভাববিষয়ক বিশেষজ্ঞদের অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় টেনে নিতে হবে- হোক সেটি আনুষ্ঠানিকভাবে অথবা চুক্তিভিত্তিক উপদেষ্টা হিসেবে। ডাক্তার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা রাজনীতিকদের মতো প্রথাগত সিদ্ধান্ত গ্রহণকারীদের অবশ্যই নিজেদের সীমাবদ্ধতা স্মরণ রাখতে হবে এবং দ্রুত কীভাবে নিজেদের ভুলত্রুটি দূর করা যায় সেক্ষেত্রে দ্রুত উপদেশ চাইতে হবে।
এটি শুরু হতে পারে বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের মহানুভবতা ও বিনয় প্রকাশের মধ্য দিয়ে এবং অন্য মানবজাতিকে বলার মধ্য দিয়ে যে, ‘আপনার সহযোগিতা আমার দরকার।’ প্রথাগত রোগের বিশেষজ্ঞরা নতুন রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় অপ্রথাগতদের মাধ্যমে বিজ্ঞানের সব শাখার সহায়তা নিতে পারেন।
অন্যদিকে অপ্রথাগত রোগবিশেষজ্ঞরা নিজেদের ওইসব জায়গায় নিয়ে যেতে পারেন, যেখানে সিদ্ধান্ত প্রণয়ন হয়। তাদের অবশ্যই সমর্থন দেয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে এবং নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও বৈশ্বিক স্বাস্থ্যের মধ্যে আন্তঃবিভাগীয় পরীক্ষা চালাতে হবে। যখন বিভিন্ন ধারণা তুলে ধরা হবে হবে, তখন একাডেমিক ও তাত্ত্বিক আলোচনা এড়িয়ে বাস্তবসম্মত প্রস্তাবনার দিকে মনোযোগ দিতে হবে। চিকিৎসকরা হলেন বিশ্বের সবচেয়ে অতি ব্যবহারিক কয়েকটি পেশাজীবীর একটি।
স্বাস্থ্যশিক্ষা পদ্ধতি নিজেদের পুনর্গঠন করাতে পারে স্থপতি, গণিতবিদ ও আবহাওয়াবিদের মতো স্বাস্থ্য খাতের বাইরের পেশাজীবীদের মৌলিক জনস্বাস্থ্য প্রশিক্ষণ দেয়ার জন্য। জনস্বাস্থ্যে এক বছরের মাস্টার ডিগ্রিধারী এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযুক্ত নাও হতে পারে। তবে সপ্তাহব্যাপী একটি জনস্বাস্থ্যের সার্টিফিকেট কোর্স সহজে সরবরাহ করা ও এগিয়ে নেয়া যেতে পারে।
স্বাস্থ্যব্যবস্থা বর্তমানে সব ধরনের সরকারি এবং সমাজের সব ক্ষেত্রের সহযোগিতার মধ্য দিয়ে কাজ করছে। বিভিন্ন নতুন রোগের প্রাদুর্ভাব প্রজাতিব্যাপী হুমকির কারণ হতে পারে, যার সমাধান হতে পারে প্রজাতিব্যাপী সমাধানের মাধ্যমে। এর অর্থ হল আমাদের এখন দরকার সব ধরনের বিজ্ঞানের সহযোগিতা, কেবল স্বাস্থ্য সংক্রান্ত বিজ্ঞানের সহযোগিতা নয়।
সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে ভাষান্তর : সাইফুল ইসলাম
ড. সুই খেং খর : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যপদ্ধতি, স্বাস্থ্যনীতি ও বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ










