সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
মিডিয়ার সংবাদ

করোনাকালীন ক্ষতিগ্রস্থ রাজশাহীর সাংবাদিকরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২১১ মিনিট পড়া
করোনাকালীন ক্ষতিগ্রস্থ রাজশাহীর সাংবাদিকরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

নিজস্ব প্রতিবেদক:



বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদানের চেক তুলে দেওয়া হয় করোনাকালীন ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের হাতে।

অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল। এসময় ৬৬ জনের হাতে চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, আরইউজের সহসভাপতি তৈয়বুর রহমানসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা।

 

স/আ