সদ্য প্রকাশিত
রাজনীতি

‘কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
‘কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। রোববার (৯ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

শরিফ ওসমান হাদী তার পোস্টে বলেন, ১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য হাতে বাঁশের লাঠি। সারা দিন রাজপথে ভোটারযোগ করব আর খুনি লীগের গুন্ডাগুলারে খুঁজব।

তিনি বলেন, দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়ামাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকবেন শহীদ পরিবার ও আহত ভাই-বোনেরা।

তিনি আরও বলেন, দেশ ধ্বংসের জন্য কয়েকশ কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা।

আপনারাও কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন। আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হইতে দেব না। ইনশাআল্লাহ।

 

সূত্র: যুগান্তর