
বুদ্ধিবৃত্তিক অনেক রকম কাজ করতে পারলেও কম্পিউটারের কোনো মানবিক গুণাবলি নেই। এ জন্য কম্পিউটারকে এবার মানবিক গুণ শেখাবেন একজন মিসরীয় বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী রানা এল কালিউবি।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পিএইচডি করার সময় তিনি ‘অ্যাফেক্টিভা’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ এই বিজ্ঞানী জানান, তিনি কম্পিউটারকে মানুষের আবেগ অনুভূতি বোঝাতে চান, শেখাতে চান। তিনি মনে করেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ‘সহানুভূতি সংকট’ তৈরি হয়েছে। এখন কম্পিউটারকে মানবিক করাই তাঁর প্রধান লক্ষ্য।
সূত্রঃ কালের কণ্ঠ








