শিক্ষা

‘কথা নয়, কাজ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করবো’

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

‘বঙ্গবন্ধু এ জাতিকে একত্রিত করেছিলেন এবং তাদের স্বপ্ন দেখিয়েছিলেন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছিলেন। যার কারণে আজ আমরা একটি স্বাধীন জাতি।আজকে আমারা এই শোক র‌্যালিতে শুধু শোক জ্ঞাপন করবো না, শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করবো। সেই আদর্শকে কথা দিয়ে নয়, কাজের দিয়ে প্রমাণ করবো।’

 
আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

2 copy

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

 
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে তিন সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি বের করা হয়।

1 copy

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হল, বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ র‌্যালিতে অংশ নেয়।

স/শ