সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মেরেছে: বলছেন কুয়েতে নির্যাতিত গৃহকর্মী যিনি এখন প্রশিক্ষক

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মেরেছে: বলছেন কুয়েতে নির্যাতিত গৃহকর্মী যিনি এখন প্রশিক্ষক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারীদের নিয়ে বিবিসির বিশেষ অনুষ্ঠানমালা ‘১০০ নারী’ এখন চলছে।

এই বিশেষ অনুষ্ঠানমালায় বিভিন্ন দেশে নারীদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ, সাফল্যসহ নানা বিষয় তুলে ধরা হচ্ছে। এরই অংশ হিসেবে বিবিসি বাংলা কথা বলছে বিভিন্ন শ্রেণীর নারীদের সাথে।

 

এমনই একজন শামসুন্নাহার বেগম। একাই তিনি চলে গিয়েছিলেন কুয়েতে গৃহকর্মী হিসাবে কাজ করতে।

 

সেখানে কয়েকবছর ধরে কাজ করে মালয়েশিয়ায় গিয়ে কারখানায় কাজ করেছেন। এখন ঢাকায় ফিরে বিদেশ যেতে ইচ্ছুক এমন মহিলাদের প্রশিক্ষণ দেন তিনি।

 

যে সমাজে মেয়েদের বাইরে কাজ করার ওপরে এখনও অনেক সামাজিক-পারিবারিক বাধা বিপত্তি রয়ে গেছে, সেখানে প্রায় নিরক্ষর শামসুন্নাহার একা অজানা-অচেনা এক দেশে কাজ করার জন্য পাড়ি জমিয়েছিলেন।

 

“আমরা বাইরে যাই নিজের ভবিষ্যৎ গড়ার জন্য, বাচ্চা-কাচ্চা নিয়ে চলার জন্য। পিছুটান আছে বলেই কিন্তু আমরা বিদেশে যাই,” ব%