ধর্ম

কঠিন বিপদে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মানুষের জীবনে অনেক সময় দুঃখ-দুর্দশা নেমে আসে। তখন অস্থির হয়ে পড়ে সবার অন্তর। এমন বিপদঘন মুহূর্তে মহানবী (সা.)-এর একটি দোয়া বেশি পড়তেন। দোয়াটি হলো-

্রلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِগ্ধ

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম।

লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারিম।
অর্থ : মহান পরাক্রমশালী আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।

আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহান আরশের অধিপতি।
উপকার : আবদুল্লাহ বিন আব্বাস (রা.) বর্ণনা করেছেন, নবী করিম (সা.) কঠিন বিপদের সময়ে দোয়াটি পড়তেন। (বুখারি, হাদিস নং : ৬৩৪৬)

 

সূত্র: কালের কণ্ঠ