সিল্কসিটিনিউজ ডেস্ক :
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম আলী ওই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কাশেম আলী মুরগির খামার পরিচালনার পাশাপাশি প্রজেক্টে মাছ চাষ করতেন এবং গবাদি পশু লালন-পালন করতেন।
রবিবার সকালে খামার ও মাছের প্রজেক্টের পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গেলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।









