সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ও. ইন্ডিজ সফরে উইলিকে পাচ্ছে না ইংল্যান্ড

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ও. ইন্ডিজ সফরে উইলিকে পাচ্ছে না ইংল্যান্ড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের অন্যতম সেরা পেসার ডেভিড উইলিকে মিস করবে ইংল্যান্ড। কাঁধে সার্জারির কারণে তাকে দলের ‍বাইরে থাকতে হচ্ছে। গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইনজুরি আক্রান্ত হন বাঁহাতি উইলি।

 

চোট থেকে সেরে উঠতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তাকে শল্যবিদের ছুরির নিচে যেতে হয়। ২৬ বছর বয়সী উইলির এপ্রিলের আগে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরা হচ্ছে না। তার পরিবর্তে দীর্ঘ সময় পর ওডিআই দলে ফিরেছেন স্টিভেন ফিন। সবশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচ খেলেছিলেন এ ‍ডানহাতি পেসার।

 

আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ানে উড়াল দেবে ইংলিশরা। মূল সিরিজ শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

 

অ্যান্টিগায় আগামী ৩ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি দুই ম্যাচ ৫ ও ৯ মার্চ যথাক্রমে অ্যান্টিগা ও বার্বাডোসে।

সূত্র: বাংলা নিউজ