সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ওয়ান ইলেভেন—এরশাদ’ কেউ পারেনি এখন তো বিএনপি অনেক শক্তিশালী

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
ওয়ান ইলেভেন—এরশাদ’ কেউ পারেনি এখন তো বিএনপি অনেক শক্তিশালী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর ‘মাইনাস-টু’ আলোচনার সমালোচনা করে এর জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘এরশাদ পারেনি, ওয়ান ইলেভেন সরকারও পারেনি। এখন তো বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’

আমির খসরু বলেন, কেউ যদি মনে-মনে মাইনাস-টুর কথা বলে, এটা তাদের মনগড়া, এটা তাদের সমস্যা। বিএনপি আজকে যেখানে দাঁড়িয়ে আছে, তা হলো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল। সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক রহমান। বাংলাদেশের মানুষ তাদের জন্য অপেক্ষা করে আছে। যারা মাইনাস-টুর কথা বলে, এটা আসলে তাদের চিন্তা ও ইচ্ছার কথা। তাদের এই আশা জীবনেও পূরণ হবে না।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীয় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি অনেক ত্যাগের পর সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, এখন এসব মনগড়া কথার (মাইনাস-টু) কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।

গণতন্ত্র প্রতিষ্ঠার সর্বপ্রথম সংস্কার নির্বাচন এমন দাবি করে খসরু বলেন, নির্বাচন দিয়ে শুরু করতে হবে গণতন্ত্র উত্তরণের এবং সংস্কারের প্রথম কাজ।

বিএনপির এই নেতা বলেন, আমরা শুধু কিছুদিন আগের আন্দোলনের কথা বলি। কিন্তু আন্দোলন একদিনে হয়নি- গত ১৫-১৬ বছরের ত্যাগ, এই সময়ে কত মানুষ ত্যাগ স্বীকার করেছেন সেটা ভুলে যাই।

সংস্কার নিয়ে অন্তর্র্বতী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন তো আমরা করেছি। সুতরাং আমরা সরকারের সঙ্গে বসবো। আমাদের আন্দোলনের যে প্রেক্ষাপট, ত্যাগ, অবদান। সেটা জাতি জানে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সূত্র: ঢাকা পোস্ট