সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক১১ মে ২০২৩১ মিনিট পড়া
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত এবং আরেক জন গুরুত্বর  আহত হন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামে।

নিহত মো. আহাদ (৩৭) চর ফলকন গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত ছিদ্দিক হোসেন (৩২) আবু তাহেরের ছেলে। তারা সর্ম্পকে মামাতো-ফুফাতো ভাই।

বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওমানের ইবরি জেলার আল ইকরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাদের বাবা আবদুর রশিদ জানান, আহাদ ও ছিদ্দিক ওমানে রংমিস্ত্রির কাজ করেন। সকালে রঙ কেনার জন্য তারা ওমানের আল আকরি থেকে ইবরি শহরে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যালে তাদের ট্যাক্সিকে একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলে আহাদের মৃত্যু হয়।

চর ফলকন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহীম খলিল বলেন, ওমানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দ্রুত আহাদের লাশ দেশে আনার ব্যবস্থার জন্য পরিবার থেকে আকুতি জানানো হচ্ছে। তারা আহতের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিও করছে। সূত্র: কালের কণ্ঠ