সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ঐক্যফ্রন্ট দেশে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
ঐক্যফ্রন্ট দেশে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষ অতীতেও বাকশাল প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষের রক্তে গণতন্ত্র বহমান। তাই বাকশাল মানুষ মেনে নিতে পারে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভায় একথা বলেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, আজকের বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। এদেশের গণতন্ত্র ধ্বংস করা দেওয়া হয়েছে। এভাবে চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, সরকারকে সাত দফা দাবি দিয়েছি, জোর করে কোনো নির্বাচন করা যাবে না। তারা যদি মনে করে, ডিসি এসপি দিয়ে আবার ১৪ সাল মার্কা নির্বাচন করবেন, এটা আর বাংলার মাটিতে হবে না।

ভবিষ্যতে জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে বলেও বক্তব্যে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।