সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

এ নির্বাচন জাতির সঙ্গে নিষ্ঠুর প্রহসন: ফখরুল

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
এ নির্বাচন জাতির সঙ্গে নিষ্ঠুর প্রহসন: ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির সঙ্গে নিষ্ঠুর প্রহসন। এ ধরনের নির্বাচন জাতির জন্য ক্ষতিকর। এই ক্ষতি দীর্ঘকালের। এই নির্বাচনে জাতির ক্ষতি হয়ে গেল।

আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল এ কথা বলেন। নির্বাচন নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের এটিই এখন পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়া।

সন্ধ্যা পৌনে ৭টায় মির্জা ফখরুল নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় পৌঁছান। এরপর সোয়া সাতটায় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন