সদ্য প্রকাশিত
বিচিত্র

এলিয়ানের অস্তিত্ব বুঝতে ভিনগ্রহে মেসেজ প্রেরণ বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
এলিয়ানের অস্তিত্ব বুঝতে ভিনগ্রহে মেসেজ প্রেরণ বিজ্ঞানীদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এলিয়ানদের কি আদৌ অস্তিত্ব রয়েছে? এই প্রশ্নটা বিভিন্ন মহলে ঘুরে ফিরে উঠতেই থাকে৷ এদের অস্তিত্ব যাচাই করতে ফের গবেষণা শুরু করলেন জ্যোতির্বিজ্ঞানীরা৷

জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, সৌরমণ্ডলের খুব কাছে অবস্থিত রয়েছে একটি নক্ষত্রমণ্ডল৷ যে নক্ষত্রমণ্ডলের মধ্যকার একটি নক্ষত্র হল GJ 273৷ যেটি সৌরমণ্ডলের থেকে মাত্র ১২আলোকবর্ষ দূরে৷ এই নক্ষত্রমণ্ডলেই রেডিও সিগন্যাল পাঠানো হয়েছে৷

বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি সেই নক্ষত্রমণ্ডলে এলিয়ান থাকে তাহলে আগামী ২৫বছরের মধ্যে সেখান থেকে প্রতিবার্তা আসবেই৷ কারণ ওই নক্ষত্রতে জল থাকার সম্ভাবনা রয়েছে প্রবল৷ তাই প্রাণের সঞ্চার হওয়ায় খুব একটা আশ্চর্যজনক নয়৷

মেসেজিং এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স ইন্টারন্যাশানাল(METI)র প্রেসেডেন্ট ডগলাস ভাকোচ জানিয়েছেন, তারা আশাবাদী৷ ওই নক্ষত্রমণ্ডল থেকে একটা প্রতিবার্তা আসবেই৷ নরওয়ে থেকে এই রেডিও সিগনালটি পাঠানো হয়েছে৷ একটি অ্যান্টেনা মারফত৷ গত অক্টোবর মাসে এই সিগনালটি পাঠানো হয়েছিল৷ এই সিগনালটি পাঠাতে সময় লেগেছিল প্রায় আটঘন্টা৷ তিনদিনের ব্যবধানে পাঠানো হয়েছিল এই মেসেজটি৷