সিল্কসিটিনিউজ ডেস্ক :
ওয়াচ স্টাইল এবং ওয়াচ স্পোর্টস নামে দুইটি স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি। গুগল সঙ্গে মিলে যৌথভাবে আনা স্মার্টওয়াচটি আগামীকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হবে।
দুইটি স্মার্টওয়াচের মাঝে ওয়াচ স্টাইল ডিভাইসটি মূল্য কম। এটি পাওয়া যাবে ২৪৯ মার্কিন ডলারে। এতে রয়েছে ১.২ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন ৩৬০*৩৬০ পিক্সেল। রয়েছে স্ন্যাপড্রাগন ওয়্যার ২১০০ চিপসেট। ৫১২ গিগাবাইট র্যামের পাশাপাশি এতে রয়েছে ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ২৪০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। এতে রয়েছে পানিরোধক সুবিধা। ফলে এই স্মার্টওয়াচটি পরে পানিতে সাঁতার কাটার মত কাজ করা যাবে কোন ঝামেলা ছাড়াই।

অপর দিকে ওয়াচ স্পোর্টসে রয়েছে ১.৩৮ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ৪৮০*৪৮০ পিক্সেল। রয়েছে স্ন্যাপড্রাগন ২১০০ ওয়্যার চিপসেট। ৭৬৮ র্যামের এই ঘড়িতে রয়েছে ৪ জিবি ইন্টারনাল মেমোরি। এছাড়া রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, এলটিই, জিপিএস এবং পানিরোধক সুবিধা। ডিভাইসটির মূল্য ৩৪৯ মার্কিন ডলার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হলেও ধারাবাহিকভাবে দ্রুতই বিশ্বের অন্য দেশের ব্যবহারকারীরা ডিভাইসটি কিনতে পারবেন।
ডিভাইসের বাজারে এলজি বর্তমানে ভালো একটা সময় পার করছে। চলতি মাসেই দেখা মেলবে প্রতিষ্ঠানটির ফ্ল্যাশশিপ ডিভাইস এলজি জি৬।
সূত্র : টেকশহর









