সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

এমবাপ্পেদের কোচ হতে চলেছেন জিদান

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৬২ মিনিট পড়া
এমবাপ্পেদের কোচ হতে চলেছেন জিদান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান এবার কিলিয়ান এমবাপ্পেদের কোচ হতে চলেছেন। চলতি গ্রীষ্ম শেষেই তিনি যোগ দেবেন ফ্রান্স দলে। বিশ্বকাপের শেষে তিনিই হবেন ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

ইএসপিএন জানাচ্ছে, ৫৩ বছর বয়সী এই কোচ ফরাসি ফুটবল ফেডারেশনকে মৌখিকভাবে সম্মতিও দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১২ সাল থেকে দলটির কোচের পদে থাকা দিদিয়ের দেশঁয়ের উত্তরসূরি তিনিই হতে যাচ্ছেন।

জিদান রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় কোচিং করিয়েছেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোচিং করিয়ে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড গড়েছেন তিনি। এরপর ২০১৯ সালে আবারও দায়িত্ব নিয়ে ২০২১ সাল পর্যন্ত কোচের পদে ছিলেন দলটির, সে সময় তিনি জিতেছেন একটি লা লিগা শিরোপা।

খেলোয়াড় হিসেবে জিদান বেশি আলো ছড়িয়েছেন ফ্রান্স দলেই। ১৯৯৮ বিশ্বকাপ জিতিয়েছিলেন দলটাকে, সে বছরের ব্যালন ডি’অর জিতেছিলেন; সে বছরের ফিফা বর্ষসেরা তো বটেই, ২০০০ ও ২০০৩ সালের বর্ষসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

১৯৯৮ বিশ্বকাপের পর ২০০৬ সালেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। সে বছরের ফাইনালে ইতালির কাছে হারে ফরাসিরা। শুরুতে পেনাল্টি থেকে গোল করেছিলেন জিদান, এরপর অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঐতিহাসিক সে ঢুস মেরে লাল কার্ড দেখে ক্যারিয়ার শেষ করতে হয়েছিল তাকে।

 

সূত্র: যুগান্তর