বিজ্ঞান ও প্রযুক্তি

এবার স্মার্টফোনে আরব ইমোজি

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইমোজিস, মিনি কার্টুন ছবির এই সংস্করণ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়েছে উঠেছে। দ্রুতই তা আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তবে কিছু কিছু স্মার্টফোন ব্যবহারকারী তাদের পছন্দের বা মানানসই ইমোজি না থাকায় সমস্যায় ছিলেন। বিশেষ করে আরবের জন্য কোনো ইমোজি ছিলো না।

তবে এই চাহিদা পূরণ করত দুবাইয়ের দু্ইজন বন্ধু মিলে একটি একটি অ্যাপ তৈরি করেছে। যাতে অন্তত ২০০টি চরিত্রের ইমোজি যুক্ত হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘হালা ওয়ালা’।

Arab emojis-TechShohor

বাহরাইনের ইয়াসমিন রাসুল ও জাপানের ইরিকো ভারকি নিউ ইয়র্কে ভ্রমণর সময়ে এই অ্যাপ তৈরির আইডিয়া পান। তাদের কাছে অনেকেই সংস্কৃতি, আচার-ব্যবহার নিয়ে জানতে চান। তারা এই ইমোজি থাকলে সহজেই প্রকাশ করতে পারতেন।

তারা বলেন, অনেকেরই আরব সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে। এসব ইমোজির মাধ্যমে সেই ধারণা পাল্টে দেওয়া যাবে। ইমোজিতে আরবের পোশাক, পরিচ্ছদের মাধ্যমে হলেও সকল ধরণের ইমোশন প্রকাশের সুযোগ রাখা হয়েছে।

সূত্র : টেকশহর