সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
মিডিয়ার সংবাদ

এবার বিহারে সাংবাদিককে গুলি করে খুনের চেষ্টা

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
এবার বিহারে সাংবাদিককে গুলি করে খুনের চেষ্টা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেঙ্গালুরুর ছায়া দেখা গেল বিহারে। পঙ্কজ মিশ্র নামের এক সাংবাদিককে গুলি করল দুষ্কৃতিরা।

বিহারের একটি স্থানীয় সংবাদপত্র রাষ্ট্রীয় সাহারার সাংবাদিক পঙ্কজ মিশ্র। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বিহারের আরওয়াল জেলায় বাইকে করে আসা দুই দুষ্কৃতি গুলি করে পঙ্কজ মিশ্রকে। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ ব্যাংক থেকে এক লক্ষ টাকা তুলে ফিরছিলেন সাংবাদিক পঙ্কজ। সেই সময় তাঁর উপরে হামলা চালায় দুই ব্যক্তি। শুধু তাই নয়, নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতিরা। ব্যক্তিগত কারণে এই হামলা বলে জানিয়েছে আরওয়াল জেলার পুলিশ সুপার দিলীপ কুমার। এদিন বিকেলের মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার নিজের বাড়িতেই খুন হলেন প্রখ্যাত সাংবাদিক তথা সমাজসেবী গৌরী লঙ্কেশ৷ রাতে বেঙ্গালুরুর রাজা রাজেশ্বরী এলাকায় তাঁর বাড়িতে হামলা চালায় একদল আততায়ী৷ খুব সামনে থেকে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক গৌরী লঙ্কেশককে৷ যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার৷