সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
এবার আরও ‘হট’ সানি। অনস্ক্রিন মাতলেন শরীরী খেলায়। ছিলেন স্বামী ড্যানিয়েলও।
কথা হচ্ছে, ‘বেইমান লাভ’ ছবির ট্রেলর লঞ্চ নিয়ে। ছবির ট্রেলর সামনে আসতেই রীতিমত সাড়া পড়ে গেছে। ছবিতে সানি রয়েছেন এক ব্যবসায়ী মহিলার চরিত্রে। রয়েছেন ড্যানিয়েলও। তিনিও একজন ব্যবসায়ী। রয়েছেন আরও এক নায়ক, রজনীশ দুগ্গল। এই তিনজনকে কেন্দ্র করেই বোনা হয় সম্পর্কের জাল। এগোয় গল্প।


ড্যানিয়েলের সামনেই শরীরী খেলায় মাততে দেখা যায় সানিকে। তাঁকে বলতে শোনা যায়, একজন মহিলার ‘সাকসেসফুল কেরিয়ার’-এর পিছনে থাকে একজন পুরুষ। আপাতত পারদ চড়ছে বি-টাউনে। এই প্রথম ড্যানিয়েলকে বলিউডের কোনও ছবিতে দেখা গেল।
সূত্র: চব্বিশ ঘন্টা









