অর্থ ও বাণিজ্য

এবারের বাজেট হবে আরও জনকল্যাণমূলক হবে : মেয়র লিটন

নিউজ ডেস্ক১২ মে ২০২২১ মিনিট পড়া


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেট প্রণয়ন কার্যক্রম শুরু হচ্ছে। ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সুচারুভাবে প্রণয়ন করা হবে। তবে বাজেটে উন্নয়ন ও জনকল্যাণের বিষয়টি আরও ব্যাপকভাবে অন্তর্ভুক্ত হবে। অর্ধ্ৎা এবারের আসন্ন বাজেট আরও জনকল্যাণমূলক হবে।’

আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে রাজশাহী নগর ভবনের সিটি হল সভাকক্ষে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির আয়োজিত বাজেট সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সিটি কর্পোরেশেনের ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রণয়নে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিটি মেয়র বলেন, রাজশাহীর চলমান উন্নয়ন এখন দৃশ্যমান। এ উন্নয়নকাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করা হবে। এর পাশাপাশি প্রস্তাবিত বাজেটে জনকল্যাণমুখী আরও বিভিন্ন উন্নয়নকাজ সংযুক্ত করা হবে। যা সবার কল্যাণে আসবে। সভার সঞ্চালনা করেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

সভায় অন্যদের মধ্যে প্যানেল মেয়র ২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান, সচিব মশিউর রহমান ও বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ/এস