সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

এবারের আইপিএলে আর খেলাই হলো না হাসারাঙ্গার

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
এবারের আইপিএলে আর খেলাই হলো না হাসারাঙ্গার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইনজুরির কারণে এবারের আইপিএলে আর খেলাই হচ্ছে না শ্রীলঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। লখনৌ সুপার জায়ান্টস তার বদলি খেলোয়াড় আনতে যাচ্ছে খুব শিগগিরই। দলের ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডেকেই হাসারাঙ্গার বদলি হিসেবে দলে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও তিনি এখনও পর্যন্ত আইপিএলে কোনো ম্যাচ খেলেননি।

হাসারাঙ্গা চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে খেলতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। আইপিএলে যোগ দিতে হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্ধারিত ফিটনেস টেস্ট পাস করা বাধ্যতামূলক ছিল, তবে তিনি সেই পরীক্ষাও দেননি।

গত নিলামে লখনৌ হাসারাঙ্গাকে প্রায় ২ কোটি রুপিতে দলে নেয়। কিন্তু চোটের কারণে তিনি এবার দলে যোগ দিতে পারেননি। এর আগে তিনি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

হাসারাঙ্গার অনুপস্থিতি সত্ত্বেও লখনৌ বোলিং আক্রমণ বেশ শক্তিশালী পারফরম্যান্স দেখাচ্ছে। তাদের স্পিন বিভাগে রয়েছেন দিগভেশ রাঠি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ। এছাড়া পেসার মোহসিন খানও চোটের কারণে দলের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন মুডি।

 

সূত্র: জাগো নিউজ