সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

এখন নাকি বোলিংয়েরও ইচ্ছে মুশফিকের!

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
এখন নাকি বোলিংয়েরও ইচ্ছে মুশফিকের!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ব্যাটিং-উইকেটকিপিং-নেতৃত্ব, তিনটি দায়িত্ব তাঁর কাঁধে। এই ত্রিমুখী দায়িত্বের চাপে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম অনেক সময় খুব ভালোভাবে পারছেন না সব দায়িত্ব ঠিকভাবে পালন করতে। বিশেষ করে তাঁর উইকেটকিপিং নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।

 

তবে মুশফিক নিজে বলেছেন যে, তিনটি দায়িত্বই তিনি খুব উপভোগ করছেন। আর এখন দলের প্রয়োজনে বোলিং করতেও নাকি প্রস্তুত এই অভিজ্ঞ ব্যাটসম্যান। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘তিনটি দায়িত্বই ভালোভাবে উপভোগ করছি। তবে টিম ম্যানেজমেন্ট বা বিসিবি যা ভালো মনে করবে সেটাই করতে পারে। আমি মনে করি ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবে আমি দলে অবদান রাখছি। আমি সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার।’

 

এখন নাকি বোলিং করতেও ইচ্ছে করে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের, ‘সত্যি কথা বলতে কি আমার তো বোলিংও করতে ইচ্ছে করে। তাতে যদি দলের আরেকটু কাজে দেয়। অবশ্য এই সিদ্ধান্ত নেবেন কোচ।’

 

উকেটকিপিংয়ে মানটা ধরে রাখতে পারছেন বলে খুবই সমালোচনা হচ্ছে মুশফিকের। এ ব্যাপারে তিনি বলেন, ‘ভুল তো সবাই করে থাকে। বিশ্বে এমন কোনো উইকেটকিপার নেই যে ভুল করে না। আমার দেখা সেরা কিপার ঋদ্ধিমান সাহাকে দেখেছি কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এবং আমাদের সঙ্গে ম্যাচেও সে মিস করেছে।’

 

আসন্ন শ্রীলঙ্কা সফরে সাফল্য পেতেও খুবই আত্মবিশ্বাসী মুশফিক, ‘এবারে আমাদের যে বোলিং আক্রমণ, তা নিয়ে আমি খুবই আশাবাদী। আমাদের বোলাদের দুই ইনিংসে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। মুস্তাফিজ-মিরাজ-সাকিব তাদের সেরাটা খেলতে পারলে যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন হবে। তাই নিজেদের সেরাটা খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে বলে আমার বিশ্বাস।’

সূত্র: এনটিভি