অর্থ ও বাণিজ্য

এক মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩.১৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬.৯১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়ায় এই ঘাটতি বাড়ছে। রেমিট্যান্স বাড়লেও ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না। তাই এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৩.৩৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশের রপ্তানি আয় হয় ২৯.২৬ বিলিয়ন ডলার। তবে আমদানি ব্যয় এর চেয়ে অনেক বেশি, ৪৬.১৭ বিলিয়ন ডলার। হিসাব অনুযায়ী, এই আট মাসে মোট বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬.৯১ কোটি ডলারে পৌঁছেছে।

অর্থনীতিবিদরা বলছেন, আমদানি বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ রয়েছে।

রমজানকে কেন্দ্র করে খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপণ্যের আমদানি বেড়েছে। পাশাপাশি শিল্প খাতের কাঁচামাল আমদানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশিত গতি পাচ্ছে না।
বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি এবং ভোক্তাদের ব্যয় কমানোর প্রভাব পড়েছে পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্যের অর্ডারে।

এর ফলে তৈরি পোশাকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে প্রবৃদ্ধি ধীরে হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে এবং বাণিজ্য ঘাটতিও বাড়ছে।