সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

এক মাসে ধর্ষণের শিকার ১০৭ নারী-শিশু

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০২০২ মিনিট পড়া
এক মাসে ধর্ষণের শিকার ১০৭ নারী-শিশু

করোনাকালেও গত জুলাই মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে ১০৭ জন নারী ও শিশু। এ ছাড়া জুলাই মাসে নির্যাতনের শিকার হয়েছে ২৩৫ জন নারী ও কন্যাশিশু। মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদ এই প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের শিকার হয়েছে মোট ১০৭ জনের মধ্যে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে ১৪ জন, একক ধর্ষণের শিকার ৯০ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৩ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৫ জন। বিভিন্ন কারণে ৪৬ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৫ জন। তার মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৭ জনকে। গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছে ৬ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ৬ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ১০ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ও আত্মহত্যার প্ররোচণার শিকার হয়েছে ২ জন। ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের শিকার হয়েছে ৫ জন ও সাইবার ক্রাইমের শিকার হয়েছে ৫ জন।

 

সুত্রঃ কালের কণ্ঠ