সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

এক বাঘাইড় মাছের দাম ১৯৮০০ হাজার টাকা!

নিউজ ডেস্ক৩০ মে ২০২০১ মিনিট পড়া
এক বাঘাইড় মাছের দাম ১৯৮০০ হাজার টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এবার ধরা পড়ল বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ। ২২ কেজি ওজনের ওই মাছটির দাম ১৯৮০০ টাকা।

শনিবার ভোরে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মার বাহিরচর এলাকার জেলে রহমানের জালে মাছটি ধরা পড়ে।

জেলে রহমান বলেন, অনেকদিন ধরে পদ্মায় মাছ ধরি। কিন্তু এতবড় মাছ জালে প্রথম ধরা পড়ায় আমি মহাখুশি।

মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, জেলে রহমানের কাছ থেকে ৯০০ টাকা কেজি দরে মাছটি ১৯৮০০ টাকায় কিনেছি। এখন ১ হাজার টাকা কেজিতে মাছটি বিক্রি করবেন বলে জানান।

মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে আনা হলে সেটি দেখার জন্য ঢাকামুখী উৎসুক যাত্রীদের ভিড় করতে দেখা যায়।

 

সুত্রঃ যুগান্তর