সিল্কসিটিনিউজ ডেস্ক :
অনেক দিন বড় পর্দায় দেখা যাচ্ছে না বলিউড অভিনেত্রী নার্গিস ফকরিকে। আপাতত কোনও ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন বলেও শোনা যাচ্ছে না। তবে পর্দায় না থাকলেও বরাবরই শিরোনামে থেকেছেন ছিপছিপে চেহারার নার্গিস। পর্দায় তাঁর প্রাণোচ্ছল অভিনয় যেমন মন কেড়েছে দর্শকের, তেমন নার্গিসের ফিটনেস-রুটিনের প্রেমেও পড়েছেন অনেকে। যদিও এই ছিপছিপে চেহারা পেতে কম কাঠ খড় পোড়াননি নার্গিস। কড়া ডায়েটে থাকেন। বছর দু’বার একটানা ৯ দিন শুধু জল খেয়ে থাকেন! সবই ওই ছিপছিপে থাকার জন্য।
এমনিতেই যৌবন ধরে রাখতে বলিউডের নায়িকা থেকে টেলিভিশনের নায়িকা সকলেই মুখে বোটক্স, ফিলার করান, কখনও অস্ত্রোপচার করে বদলে ফেলেন নাক, ঠোঁট, চোয়াল। বেশ কিছু বলি নায়িকা নাকি রোগা হওয়ার জন্য, বা বলা ভাল শরীরের নির্দিষ্ট গঠন পেতে অস্ত্রোপচার করিয়ে নিয়েছেন। নার্গিস তেমন কিছু করেছেন বলে জানা যায়নি। তবে অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেন, চোয়ালের আকার ঠিক করতে এবং রোগ হওয়ার বছর দু’বার ৯ দিন করে কঠোর ডায়েট করেন। সেই সময় জল ছাড়া আর কিচ্ছু খান তিনি।









