সদ্য প্রকাশিত
পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার
বিচিত্র

এক চোয়ালেই ৮২ দাঁত! (ভিডিও)

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২১১ মিনিট পড়া
এক চোয়ালেই ৮২ দাঁত! (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিরল ধরনের জটিল টিউমারে আক্রান্ত এক কিশোরের নিচের চোয়াল থেকে ৮২টি দাঁত অপসারণ করেছেন চিকিৎসকরা।

ভারতের বিহারের পাটনার এক হাসপাতালে তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর দাঁতগুলো অপসারণ করা হয় বলে জিনিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

নীতিশ কুমার নামে ১৭ বছর বয়সী ওই কিশোর তীব্র দাঁতের ব্যথা আর অদ্ভূত চোয়ালের গড়ন নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখেন যে ওই কিশোর বিরল ধরনের টিউমার ওডোনটোমায় ভুগছেন।

দাঁতের গঠনগত ত্রুটির কারণে এই টিউমার হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। নীতিশের নিচের চোয়াল থেকেই ৮২টি দাঁত অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে নীতিশ বর্তমানে সুস্থ আছেন। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পাত্র দেওয়া হবে।