সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

এক কেজি তরমুজের দাম ২৩ লাখ!

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২১১ মিনিট পড়া
এক কেজি তরমুজের দাম ২৩ লাখ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিজ্ঞানের কল্যাণে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে প্রতিদিনই ক্রস-প্রজননের মাধ্যমে উদ্ভাবন করা হচ্ছে নতুন নতুন নতুন প্রজাতির ফল ও সবজি। নতুন উদ্ভাবিত এসব ফল বিশ্বজুড়েই নজর কাড়ছে।

তবে এই ফলের দাম শুনে আপনার চোখ কপালে উঠতেই পারে। কারণ এক কেজি ফলের দাম দিয়ে আপনি কিনতে পারবেন এক টুকরো জমি!

বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফলের তকমা পাওয়া জাপানের ইউবারি তরমুজের কথা। এই তরমুজের এক কেজির দাম বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকারও বেশি। জাপানে খুব অল্প পরিমাণে এই তরমুজ বিক্রি হয়। চাইলেই রাস্তার পাশের দোকান কিংবা রেস্টুরেন্ট থেকে এই তরমুজ কেনা যাবে না। দামি এই তরমুজের ক্রেতা জাপানের ধনী সমাজ।

এতো দাম হলেও দেশজুড়ে ধনীদের মধ্যে ইউবারি তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। এই তরমুজ জাপানের ইউবারি অঞ্চলে উৎপাদিত হয়। গ্রিন হাউসের মধ্যে সরাসরি সূর্যের আলোতে এই তরমুজ উৎপাদন করা হয়।  এই তরমুজের এতো দামের পেছনের কারণটা অবশ্য ভৌগলিক। কোবি বিফের মতো এই তরমুজও একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয়।