সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাকরি

একাধিক পদে যোগ দিন চ্যানেল টোয়েন্টিফোরে

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
একাধিক পদে যোগ দিন চ্যানেল টোয়েন্টিফোরে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল টোয়েন্টিফোর। প্রতিষ্ঠানটির চট্টগ্রাম সেন্টারে রিপোর্টার ও ইলেক্ট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে।

 

রিপোর্টার

যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

ইলেক্ট্রিশিয়ান

ইলেক্ট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন থাকলে পদটিতে আবেদন করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি রিপোর্টার পদের জন্য ‘hr24@channel24bd.tv’ এবং ইলেক্ট্রিশিয়ান পদের জন্য ‘ctgjobs@channel24bd.tv’ ঠিকানায় ইমেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া ডাকযোগে আবেদন করা যাবে ‘চ্যানেল টোয়েন্টিফোর, গাউসিয়া তোফায়েল টাওয়ার (দ্বিতীয় ফ্লোর), আবদুস সাত্তার বাই লেন, বাদামতলি, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম’ ঠিকানায়। প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম

সূত্র: এনটিভি